মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

মারা গেলেন রামচাঁদ গোয়ালা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২০

 

মারা গেলেন দেশের প্রথম বাঁহাতি স্পিনার রামচাঁদ গোয়ালা। ময়মনসিংহে নিজ বাড়িতে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন সাবেক এই ক্রিকেটার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুর খবরটি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাজ্জাদুল আলম।

নব্বই দশকের মাঝামাঝি পর্যন্ত ঢাকার ক্রিকেটে দাপিয়ে বেড়িয়েছেন গোয়ালা। এর শুরুটা হয়েছিল আশির দশকেই। পেস বোলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে হয়ে উঠেছিলেন পুরোদম্ভর বাঁহাতি স্পিনার।

৫৩ বছর বয়সেও ঢাকা লিগে খেলার রেকর্ড আছে তার। বাংলাদেশের হয়ে কলকাতার ইডেনে খেলেছিলেন আনঅফিসিয়াল ম্যাচ। তবে ক্রিকেট শুরু করেছিলেন ১৯৬২ সালে ময়মনসিংহের ক্লাব ভিক্টোরিয়ার হয়ে। খেলা ছাড়ার পর ক্রিকেটার গড়ার কাজেই মনোনিবেশ করেছিলেন গোয়ালা। পরিচিত মুখের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন তার ছাত্র।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD