শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিষিদ্ধ হলেন নেইমার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ব্যর্থতা পেছনে ফেলে নেইমার মাঠে ফিরেছেন। প্রথম ম্যাচেই দেখিয়েছেন ঝলক, সান্তোসের হয়ে করেন জোড়া গোল। তবে এরপরই তিনি পেলেন দুঃসংবাদ। নেইমার এবার নিষিদ্ধই হয়েছেন।

প্রথমার্ধে খেলায় দাপট দেখাতে না পারলেও বিরতির আগেই সান্তোসকে এগিয়ে দেন নেইমার। সতীর্থ বারিয়ালের সঙ্গে দারুণ বোঝাপড়ায় তিনি গোলটি করেন। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় শাপকোয়েন্স। ২ গোল করে ম্যাচে এগিয়ে যায়।

ম্যাচের শেষ দিকে অন্তত এক পয়েন্ট নিশ্চিত করতে মরিয়া হয়ে ওঠে সান্তোস। স্পষ্ট সুযোগ তৈরি করতে না পারলেও তারা চাপ ধরে রাখে। অবশেষে ৮৯ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতরে ক্যাবায়েরোকে ফাউল করেন শাপকোয়েন্সের ব্রুনো মাতিয়াস সান্তোস। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ২-২ ব্যবধানে সমতায় ফেরান নেইমার।

তবে এই ম্যাচের প্রথমার্ধ থেকেই রেফারির বিভিন্ন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করছিলেন নেইমার। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ খেলোয়াড় ব্রুনো তুবারা তাকে ফাউল করলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ কারণে রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান। এই কার্ডের ফলে লিগের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।

ব্রাজিলিয়ান লিগের নিয়মানুসারে প্রতি তিনটি হলুদ কার্ডের জন্য একটি ম্যাচে নিষিদ্ধ হতে হয়। নেইমার এই নিয়ে ব্রাজিলিয়ান লিগে টানা তিন ম্যাচে হলুদ কার্ড দেখলেন। চলতি মৌসুমে তার হলুদ কার্ডের সংখ্যা দাঁড়াল ৬-এ। এর আগেও তিনি হলুদ কার্ডের জন্য এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন। এবার তিনি একই কারণে আবারও নিষিদ্ধ হলেন। এর ফলে লিগে সান্তোসের পরবর্তী ম্যাচে সাও পাওলোর বিপক্ষে খেলতে পারবেন না নেইমার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD