সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিদিন চট্টগ্রাম বন্দরে দুই থেকে আড়াই কোটি টাকার চাঁদাবাজি হয় গাজায় কোনো বাহিনীর কর্তৃত্ব মেনে নেবে না হামাস মঞ্চে নেহার অশালীন অঙ্গভঙ্গি, তোপের মুখে গায়িকা ধর্মের নামে ট্যাবলেট বিক্রিকারীদের মুখোশ উন্মোচিত হয়েছে : সালাহউদ্দিন মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক ভয়াবহ ‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের’ চিত্র তুলে ধরলেন প্রেস সচিব রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার দেবে যুক্তরাজ্য-কাতার কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৪৯ হাজার

মুম্বাই পুলিশদের হ্যান্ড স্যানিটাইজার দিলেন হৃতিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২০

 

মহামারি করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ের জন্য নানাভাবে কাজ করে যাচ্ছেন ফ্রন্টলাইন কর্মীরা। আর এসব ফ্রন্টলাইন কর্মীদের সহায়তার জন্য নিজেদের সাধ্যমত কাজ করে যাচ্ছেন তারকারা।

করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতির মধ্যে পুলিশরা যেনো নিজেদের সুরক্ষিত রাখতে পারে এ কারণে এবার মুম্বাই পুলিশ ফাউন্ডেশনে হ্যান্ড স্যানিটাইজার দিলেন হৃতিক রোশন।

মুম্বাই পুলিশের অফিশিয়াল টুইটার পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলিউডের এই অভিনেতাকে ধন্যবাদ জানিয়ে লেখা হয়েছে- “ডিউটিতে থাকা মুম্বাই পুলিশ সদস্যদের স্যানিটাইজার সরবরাহ করার এই চিন্তাশীল ভাবনার জন্য ধন্যবাদ হৃতিক রোশন। আমাদের প্রথম সারির যোদ্ধাদের স্বাস্থ্য এবং সুরক্ষা রক্ষায় আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ।”

এরপর হৃতিক তার টুইটারে লিখেছেন- “পুলিশ ফোর্সের প্রতি আমার কৃতজ্ঞতা রইলো। যারা কিনা আমাদের সুরক্ষার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছেন। নিরাপদে থাকবেন।”

সবশেষ যশরাজ ফিল্মস প্রযোজিত ‘ওয়ার’-এ অভিনয় করেছেন হৃতিক রোশন। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন টাইগার শ্রফ। বক্স অফিসে সুপার-ডুপার হিট হয়েছে ছবিটি।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD