সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

মোবাইল নিয়ে দ্বন্দ্বে বড় ভাইকে খুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০

নরসিংদীর শিবপুরে মোবাইল নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান।

নিহতের নাম মোহাম্মদ আলী বিজয় ওরফে রিফাত (১৭) । সে উপজেলার শাষপুর (শহীদ মিনার সংলগ্ন) এলাকার রশিদের ছেলে।

জানা গেছে, রশিদের ছোট ছেলে হিমেল (১৫) নিজের টাকা দিয়ে একটি মোবাইল কিনলে গত ৩ দিন আগে সেটি হারিয়ে যায়। পরে হিমেল তার বড় ভাইকে সন্দেহ করে পরিবারে ঝগড়া করে আসছিল। শনিবার ভোরে নিজ বাড়িতে বড় ভাইকে শ্বাসরোধ করে হত্যা করে প্রথমে তার চাচাকে জানায় হিমেল। পরে বাড়ি থেকে পালিয়ে যায় সে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD