শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স মাদুরোকে গ্রেপ্তারের আগে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন রদ্রিগেজ দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধান উপদেষ্টা রমজানে মসজিদের বাইরের লাউডস্পিকার নিষিদ্ধ করেছে সৌদি একটি শক্তি বিদেশিদের গোলামী করে রাজনীতি করছে: সালাহউদ্দিন আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ফারুকীর নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল উত্তরবঙ্গকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে : শফিকুর রহমান চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ময়মনসিংহে হঠাৎ অসুস্থ চিকিৎসক, হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০

করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এমদাদ উল্লাহ খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ এই চিকিৎসককে আজ শনিবার দুপুরে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়। ময়মনসিংহের সিভিল সার্জন এ বি এম মসিউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, এমদাদ উল্লাহ খানকে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্যাস্ট্রোলিভার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর আগে একবার তাঁর নমুনা পরীক্ষা করা হলে তিনি করোনা নেগেটিভ ছিলেন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, চিকিৎসক এমদাদ উল্লাহ খান গতকাল শুক্রবার সকালে এই হাসপাতালে ভর্তি হন। পরে শনিবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়। তিনি শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস–সংক্রান্ত জটিলতায় ভুগছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD