শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স মাদুরোকে গ্রেপ্তারের আগে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন রদ্রিগেজ দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধান উপদেষ্টা রমজানে মসজিদের বাইরের লাউডস্পিকার নিষিদ্ধ করেছে সৌদি একটি শক্তি বিদেশিদের গোলামী করে রাজনীতি করছে: সালাহউদ্দিন আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ফারুকীর নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল উত্তরবঙ্গকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে : শফিকুর রহমান চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

যুক্তরাজ্যে পুলিশের গায়ে কাশি দেওয়ায় জেল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

পুলিশ সদস্যদের গায়ের ওপর কাশি দেওয়ায় যুক্তরাজ্যে এক ব্যক্তিকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ক্রিস্টোফার ম্যাককেন্ড্রিক (৫৮) নামে ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় তার কাছে গিয়ে পুলিশ সদস্যরা জিজ্ঞেস করেন তিনি করোনাভাইরাসে সংক্রমিত কিনা।উত্তরে ম্যাককেন্ড্রিক বলেন, আমি ভাইরাসে আক্রান্ত এবং এখন আমি ভাইরাসটি সংকমণ করছি। এরপর তিনি তিন পুলিশ কর্মকর্তার দিকে মুখ নিয়ে কাশি দেন।

জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের লাঞ্ছিত করা ও দুর্ব্যবহারের দায় স্বীকার করেছেন গ্রেপ্তার ম্যাককেন্ড্রিক।

গত শুক্রবার সাউদার্ন ডার্বিশায়ারের ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১৬ সপ্তাহের জন্য কারাদণ্ড ও ১২২ পাউন্ড অর্থদণ্ড দিয়েছে।

এ ব্যাপারে ডার্বিশায়ার পুলিশের পরিদর্শক ক্রিস টর্নহিল বলেন, আদালত দ্রুত ও কার্যকরী রায় দেওয়ায় আমি সন্তুষ্ট।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, আমার অফিসাররা অন্যদের রক্ষার জন্য নিজেদের ঝুঁকিতে ফেলে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। তথ্য পাওয়ার জন্য ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তারা। অফিসাররা তার কাছ থেকে যে ব্যবহার পেয়েছে সেটা তাদের প্রাপ্য ছিল না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD