বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
২ কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবেন এডু আইডি ও স্মার্ট কার্ড নেতানিয়াহু ‘মিথ্যা বলেন’, ‘যুদ্ধাপরাধী’: মার্কিন সিনেটর রাস্তায় ঘুমিয়ে গেল বাঘ, শুরু হলো ‘যানজট’ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় ৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে হিজাব পরা প্রথম বিচারক রাফিয়া আরশাদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২০

 

বৃটেনে প্রথমবারের মতো একজন মুসলিম নারী বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন যিনি হিজাব পরিধান করেন। গত সপ্তাহে তাকে ডেপুটি ডিস্ট্রিক্ট জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার নাম রাফিয়া আরশাদ (৪০)। নিয়োগ পাওয়ার পর তিনি বলেন, কোনো নারী যাই পরিধান করুক না কেন, যদি সে তার লক্ষ্যে স্থির থাকে, তাহলে সেখানে পৌঁছাবেই।

নিজের প্রতিকূলতার গল্প বলতে গিয়ে রাফিয়া আরশাদ বলেন, বাইরের বন্ধু-বান্ধব তো বটেই, পরিবার থেকেও আমাকে হিজাব পরতে নিরুৎসাহিত করা হয়েছে। পড়াশোনার সময় বলা হয়েছে, যদি তুমি হিজাব পর তাহলে স্কলারশিপ পাবে না। কিন্তু আমি সেটা অর্জন করলাম।

রাফিয়া আরশাদ বলেন, এরপর বলা হয়েছিল, এই পোশাক পরলে আমি ভালো চাকরি পাব না। কিন্তু তাদের সেই ধারণাও ভুল প্রমাণিত হয়েছে। এটা ঠিক যে, আমাকে অনেক প্রতিকূলতার ভেতর দিয়ে এখানে আসতে হয়েছে। তবে সেসব প্রতিকূলতা আমাকে থামাতে পারেনি বরং লক্ষ্যের প্রতি উস্কে দিয়েছে।
তিনি আরো বলেন, বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার পর অনেক ইমেইল পেয়েছি। বৃটেনের অনেক নারী আমাকে লিখেছেন, তারা হিজাব পরেন, তাই ধরেই নিয়েছেন ব্যরিস্টার হতে পারবেন না, বিচারক হওয়া তো অনেক দূরের কথা। আমি তাদেরকে নতুন করে লক্ষ্যের উদ্দেশ্যে ছুটতে বলেছি।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD