শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

যুক্তরাষ্ট্রে একদিনেই আক্রান্ত ৩৭ হাজারের বেশি, মৃত্যু ২৭৩১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যুর পাল্লা ভারী হচ্ছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৪ হাজার ৪৩৮।

অপরদিকে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৩৯ জনের। মঙ্গলবার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ১৭৯ এবং গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২ হাজার ৭৩১ জন।

তবে ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৮ লাখ ১৯ হাজার ১৬৪ এবং মারা গেছে ৪৫ হাজার ৩৪০ জন।

ওই পরিসংখ্যান অনুযায়ী, ইতোমধ্যেই দেশটিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮২ হাজার ৯৭৩ জন। তবে ১৪ হাজার ১৬ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় অন্যান্য দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।

অপরদিকে করোনায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। ওই অঙ্গরাজ্যেই এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এমনকি যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে যত মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে অধিকাংশই নিউইয়র্কের।

সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৫৫ এবং মারা গেছে ১৯ হাজার ৬৯৩ জন। এরপরই রয়েছে নিউ জার্সি। সেখানে আক্রান্ত ৮৮ হাজার ৮০৬ এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৭৭ জনের।

অপরদিকে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৬৪৩ এবং মারা গেছে ১ হাজার ৮০৯ জন। মিশিগানে আক্রান্ত হয়েছে ৩২ হাজার মানুষ এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৪৬৮ জনের।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD