বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা : সংসদে প্রধানমন্ত্রী বিরোধী দলকে ধৈর্য ধরে পারফরম্যান্স দেখার আহ্বান অর্থমন্ত্রীর হাজার কিলোমিটার দূর থেকে আসা লোভী বিদেশিদের স্থান হবে সমুদ্রের তলদেশে আকাশ-জল ও স্থলের মতো পরমাণু ও মিসাইল কার্যক্রমকেও রক্ষা করবে ইরান মার্কিনিদের অবরোধ আর সহ্য করা হবে না, জবাব দেওয়ার হুমকি ইরানের মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম বিমানে বিজনেস ক্লাসে চড়তে পারবেন না অতিরিক্ত সচিবরা ধর্মকে আমরা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ নৌকাসহ ৭ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

রাতে গান শোনাবেন মাহফুজুর রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২০

 

এবারের ঈদে হিমেল হওয়া ছুঁয়ে যাবে ড. মাহফুজুর রহমানকে। ২৬ মে (ঈদের পরদিন) রাত ১০টা ৩০ মিনিটে ‘হিমেল হওয়া ছুঁয়ে যায় আমায়’ শিরোনামের একক সংগীতানুষ্ঠানে গান গাইবেন তিনি। আলোচিত একক সংগীতানুষ্ঠানটি বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজে একযোগে প্রচারিত হবে বলে জানিয়েছে এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগ।

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ২০১৬ সালের শেষ ঈদ থেকে নিজের টেলিভিশন চ্যানেলে ঈদে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচনায় আসেন। সমালোচিত এই ঈদ আয়োজনটি গেল কয়েক বছরে দেশের শীর্ষ ঈদ বিনোদন অনুষ্ঠান বলে দাবিও এটিএন বাংলার।

এটিএন বাংলা জানিয়েছে, করোনার প্রভাবে ঘরবন্দী হয়ে কাটবে এবারের ঈদ। একঘেয়েমির এই সময়ে ড. মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে। মৌলিক ১০টি গান দিয়ে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠানটি।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD