বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
২ কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবেন এডু আইডি ও স্মার্ট কার্ড নেতানিয়াহু ‘মিথ্যা বলেন’, ‘যুদ্ধাপরাধী’: মার্কিন সিনেটর রাস্তায় ঘুমিয়ে গেল বাঘ, শুরু হলো ‘যানজট’ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় ৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২০

 

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত ২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে তার আগেই কুতুপালং ৫ নং ক্যাম্পের শতাধিক বাড়িঘর ভস্মীভূত হয়ে যায়। সঙ্গে পুড়ে গেছে এনজিওচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

৫ নং ক্যাম্পের ইনচার্জ মো. ওবায়দুল্লাহ বলেন, কোথা থেকে আগুনের সূত্রপাত হল, তা জানার জন্য একটি দল কাজ করছে। শিগরিরই এই তথ্য জানা যাবে। শতাধিক ঘর পুড়ে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উখিয়া ফায়ার সার্ভিস কর্মী মো. জলিল জানান, একদিকে ক্যাম্পের ঘরগুলো একটার সঙ্গে আরেকটা প্রায় লেগে থাকে। উপরন্তু এগুলো এমন জিনিশ দিয়ে তৈরি যাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাছাড়া রাতের অন্ধকারের কারণে আগুন নিয়ন্ত্রণে আমাদের কিছুটা বেশি সময় লেগেছে।

এর আগে ১২ মে কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেসময় পুড়ে যায় প্রায় সাড়ে ৩০০ ঘরবাড়ি ও দোকান। ক্ষয়ক্ষতি হয় প্রায় কোটি টাকার সম্পদের।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD