শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়ে ট্রাম্পের দাবি নাকচ ইরানের লেবানন যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুকে শাসিয়েছেন ট্রাম্প হজ ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, খরচ আরও কমানোর আশ্বাস অতীতের ফ্যাসিবাদ থেকে আগামীর ফ্যাসিবাদ হবে আরও ভয়াবহ : ডা. শফিকুর রহমান রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস জনি নন্দী পুলিশ হেফাজতে চট্টগ্রামের চান্দগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল সু চির কারাদণ্ডের মেয়াদ কমালেন প্রেসিডেন্ট হ্লেইং নিজ ক্যাম্পাস জাবিতে মরণোত্তর সম্মাননায় সিক্ত হুমায়ূন ফরীদি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ পাম্পে তেল নিতে গিয়ে আগুনে পুড়ল মাইক্রোবাস

শিগগিরই স্বাভাবিক জীবনে ফেরার চিন্তা অবাস্তব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

করোনা পরিস্থিতি কাটিয়ে শিগগিরই স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার চিন্তাকে ‘অবাস্তব’ বলে মনে করছেন যুক্তরাজ্য সরকারের প্রধান চিকিৎসা উপদেষ্টা ক্রিস হুইটি। তার আশঙ্কা, অন্ততপক্ষে এ বছরের শেষ পর্যন্ত মানুষকে সামাজিক দূরত্বের মধ্যে থাকতে হতে পারে। যুক্তরাজ্য সরকারের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত ব্রিফিংয়ে এ আভাস দেন হুইটি।

ক্রিস হুইটি মনে করেন, এ রোগ নির্মূলের একমাত্র পথ ‘উচ্চ কার্যকারিতাসম্পন্ন টিকা’ বা ওষুধ আবিষ্কার করা। তবে আগামী বছরের মধ্যে সে রকম কোনো ওষুধ আবিষ্কারের সম্ভাবনা খুবই ক্ষীণ।

তিনি বলেন, এ রোগটিকে নির্মূল করা যাবে না, এটি পুরোপুরিভাবে চলে যাবে না। সুতরাং আমাদের মেনে নিতে হবে যে, আমরা এমন এক রোগ নিয়ে কাজ করছি, যেটির অস্তিত্ব অদূর ভবিষ্যতেও বিশ্বজুড়ে থাকবে।

যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৪৯৫ জন। মারা গেছেন ১৮ হাজার ১০০ জন।

এদিকে করোনাভাইরাস দীর্ঘসময় ধরে আমাদের সঙ্গে থাকবে বলে হুশিয়ারি দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস।

জেনেভায় এক অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের বহুদূর যেতে হবে। কাজেই কোনো ভুল করবেন না। দীর্ঘ সময় ধরে এই ভাইরাস আমাদের সঙ্গে থাকবে।

মধ্য ইউরোপে মহামারী স্থিতিশীলতা ও কমতির দিকে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

টেড্রোস বলেন, অধিকাংশ দেশ তাদের মহামারীর প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোনো কোনো দেশে প্রথম দিকে প্রাদুর্ভাব ছিল, এখন সেখানে ফের ভাইরাসের প্রকোপ শুরু হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD