রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

চট্টগ্রামের চান্দগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামের চান্দগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নগরীর সিঅ্যান্ডবি এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি নুরুল আজিম রনির ছবি দেখা গেছে।

তবে পুলিশ বলছে, চান্দগাঁও থানার এলাকায় ছাত্রলীগের কোনো মিছিল হয়নি।

জানা গেছে, শুক্রবার দুপুরে ছাত্রলীগের আনুমানিক ৫০-৬০ জন নেতাকর্মী মিছিল করে। এ সময় তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদ ও কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন মামুন বলেন, আমাদের এলাকায় ছাত্রলীগের কোনো মিছিল হয়নি। পুলিশ ছাড়াও এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করে, তাদের কাছ থেকেও এমন তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি হয়ত অন্য জায়গার হতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD