রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শুধু জঙ্গল সলিমপুর নয়, সারাদেশেই সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০ ওজন বেড়েছে ট্রাম্পের, নিয়মিত ব্যায়ামের পরামর্শ চিকিৎসকের ফুটবল বিশ্বকাপ: মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হতে পারে ‘বাধ্যতামূলক বকশিশ’ একীভূত হচ্ছে মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনী তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর আমরা কখনই পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না: উ.কোরিয়া ইরানগামী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা

শিবচরের ভাইস চেয়ারম্যান করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

মাদারীপুরের শিবচর উপজেলার ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান ও তার মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে হাইওয়ে পুলিশের দুই সদস্য, উপজেলা পরিষদের এক স্টাফ, পাচ্চরের এক ব্যক্তিসহ আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, ঢাকায় পাঠানো নমুনা থেকে বৃহস্পতিবার ২৪ জনের নমুনা রিপোর্ট শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। ১৫ জুন এসব নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। আক্রান্তদের মধ্যে শিবচর উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান ও তার মেয়ে রয়েছেন। এছাড়া উপজেলা পরিষদের এক স্টাফ, হাইওয়ে পুলিশের দুই সদস্য ও পাচ্চর ইউনিয়নের বাহেরচরের এক ব্যক্তি রয়েছেন।

আক্রান্তদের বাড়ি লকডাউন করে হোম আইসোলেশন নিশ্চিত করার প্রস্তুতি চলছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এ নিয়ে এ পর্যন্ত শিবচরে ৯৬ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে ৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চারজনের মৃত্যু হয়েছে।

উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান বলেন, আমি শারীরিকভাবে সুস্থ রয়েছি। কোনো ধরনের শারীরিক সমস্যা হচ্ছে না। মেয়েও সুস্থ আছে। সবাই দোয়া করবেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD