বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম বালু ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়, ১১ জনের বিরুদ্ধে মামলা ইরানে মার্কিন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী বুড়িগঙ্গা-তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা শহরকে বাঁচানো সম্ভব নয়: মির্জা ফখরুল হরমুজ প্রণালি বন্ধের পর এবার বিশ্বের সব রপ্তানি করিডোর বন্ধের হুমকি ইরানের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ফের বাড়তে পারে বৃষ্টি কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন হরমুজ প্রণালি বন্ধের পর এবার বিশ্বের সব রপ্তানি করিডোর বন্ধের হুমকি ইরানের সাগরে আবার লঘুচাপের সম্ভাবনা, আগামীকাল থেকে বাড়তে পারে বৃষ্টি

সংক্রমণে দ্বিতীয় স্থানে রাশিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২০

 

বিশ্বে আক্রান্তের দিক থেকে এবার দ্বিতীয় স্থানে চলে গেছে রাশিয়া। অর্থাৎ যুক্তরাষ্ট্রের পরই সংক্রমণের দিক থেকে এখন দেশটির অবস্থান। বর্তমানে আক্রান্ত ও মৃত্যু উভয় দিক থেকেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

রুশ কর্তৃপক্ষ আজ মঙ্গলবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০ হাজার ৮৯৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৩২ হাজার। এ ছাড়া দেশটিতে মারা গেছেন ২ হাজার ১১৬ জন।

দেশটির প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী মস্কোর। সেখানে গত ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে।

মার্কিন জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, রাশিয়ায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৫১২ জন। ফলে দেশটিতে এখন সক্রিয় রোগীর ১ লাখ ৮৬ হাজার ৬১৫ জন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৩ লাখ ৮৫ হাজার ৮৯৩ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া মারা গেছে ৮১ হাজার ৭৯৬ জন। সেইসঙ্গে সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজার ২২৫ জন। ফলে দেশটিতে এখন সক্রিয় রোগী রয়েছেন ১০ লাখ ৪১ হাজার ৮৭২ জন।

অবশ্য আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল স্পেন। দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৬৯ হাজার ৫২০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৬ হাজার ৯২০ জন। এ ছাড়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৪৭০ জন। ফলে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ৬২ হাজার ১৩০ জন। অর্থাৎ সক্রিয় রোগীর বিবেচনায় এখন দ্বিতীয় অবস্থানে রাশিয়া।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD