শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টায় বিজিবির বাধা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬

সীমান্ত আইন না মেনে, সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর সীমান্ত দিয়ে নাগরিকদের কথিত বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (২৬ মে) রাত থেকে টহল জোরদার রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৭ মে) এ তথ্য জানিয়েছেন সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান।

তিনি বলেন, বিএসএফের পুশইন অপতৎপরতা রুখে দিতে সাতক্ষীরা সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে। রাতে টহলকালে আমাদের সতর্ক অবস্থান জানান দেওয়ার ফলে তারা আর চেষ্টা করেনি।

তিনি জানান, ধারণা করা হচ্ছে সীমান্তের যে কোন পাশ দিয়ে এই পুশইন চেষ্টা করতে পারে বিএসএফ। তবে এ ব্যাপারে সতর্ক রয়েছে বিজিবি। পাশাপাশি, তারা এটা হতে দেবেন না বলেও জানিয়েছেন এই বিজিবি কর্মকর্তা।

এছাড়া কলকাতার এক সাংবাদিক জানান, উত্তর চব্বিশ পরগণা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত হাকিমপুর সীমান্তে বর্তমানে ১১০ জনকে একটি শেল্টার হোমে রাখা হয়েছে। বুধবার (২৭ মে) সকাল পর্যন্ত নতুন করে আরও ৭০ জন সেখানে যোগ হয়েছে। বর্তমানে ১৮০ জন বিএসএফের হেফাজতে রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD