শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

সানি লিওনকে পেছনে ফেলে শীর্ষে প্রিয়াঙ্কা চোপড়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২০

 

এতোদিন সানি লিওনিকেই গুগলে বেশিবার খুঁজেছেন ভারতীয়রা। সেটা প্রায় বলিউডে সানির অভিষেকের পর থেকেই। বলা যায়, গুগল সার্চে সানির একক রাজত্ব ছিল। এবার সানির দুর্গে হানা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

চলতি বছরের শুরু এপ্রিল পর্যন্ত সময়ে ভারতীয় হিসেবে গুগল সার্চে শীর্ষস্থানে আছেন প্রিয়াঙ্কা। অবাক করা বিষয় হচ্ছে, প্রিয়াঙ্কার আশেপাশেও কোনও পুরুষ তারকা নেই। নারী-পুরুষ নির্বিশেষে প্রিয়াঙ্কা চোপড়া নামটিই বেশি সার্চ হয়েছে। উল্লিখিত সময়ে প্রিয়াঙ্কাকে সার্চ করা হয়েছে ৩৯ লাখ বার, যা এর আগে কোনো ভারতীয়র ক্ষেত্রে হয়নি। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ডিএনএ।

প্রিয়াঙ্কার পর আছেন সানি লিওনি। তাকে ৩১ লাখ বার সার্চ করা হয়েছে। তৃতীয় স্থানে আছেন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনার নাম লিখে খোঁজা হয়েছে ১৯ লাখ বার। এদের আশেপাশে না থাকলেও ভারতীয় পুরুষ তারকাদের মধ্যে বেশি সার্চ করা দুইজন সালমান খান ও বিরাট কোহলি। গত চার মাসে সালমান খানকে ২১ লাখ বার এবং বিরাট কোহলিকে ২০ লাখ বার সার্চ করা হয়েছে। হৃতিক রোশনকে সার্চ করা হয়েছে ১৩ লাখ বার।

গুগল সার্চে শীর্ষে থাকা ১০ ভারতীয় নারীর মধ্যে আছেন, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, দিশা পাটানী, সারা আলী খান, কারিনা কাপুর খান, শ্রদ্ধা কাপুর ও রাশমিকা মাদান। শীর্ষে থাকা পুরুষ তারকাদের মধ্যে আছেন রোহিত শর্মা, আল্লু অর্জুন, শাহরুখ খান, টাইগার শ্রফ, বিজয় দেবেরাকোন্ডা, এমএস ধোনি ও মহেশ বাবু।

কারিনা কাপুরের চেয়ে এগিয়ে আছেন সাইফকন্যা সারা। অন্যদিকে শাহরুখকে পেছনে ফেলেছেন আল্লু অর্জুন।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD