শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স মাদুরোকে গ্রেপ্তারের আগে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন রদ্রিগেজ দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধান উপদেষ্টা রমজানে মসজিদের বাইরের লাউডস্পিকার নিষিদ্ধ করেছে সৌদি একটি শক্তি বিদেশিদের গোলামী করে রাজনীতি করছে: সালাহউদ্দিন আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ফারুকীর নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল উত্তরবঙ্গকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে : শফিকুর রহমান চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

সামাজিক দূরত্ব বজায় রেখে রাভিনার শুটিং

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

 

করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে যাচ্ছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। তালিকায় রয়েছে ভারতও। গত দুই মাস ধরে দেশটিতে চলছে লকডাউন। যার ফলে এখন সকলেই অপেক্ষা করছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার।

কোভিড-১৯’র পরবর্তী সময়ে চলচ্চিত্রের শিল্পের কাজ কীভাবে পরিবর্তিত হতে চলেছে তাও নিয়েও চলছে নানা আলোচনা। এরইমধ্যে সম্প্রতি একটি শুটিংয়ে অংশ নিয়েছিলেন রাভিনা ট্যান্ডন। তবে পার্থক্য ছিলো অনেক।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই শুটের বিহাইন্ড দ্য সিনের একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে- আয়নার সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন তিনি।

এর ক্যাপশনে বলিউডের এই অভিনেত্রী লিখেছেন- “আমাদের এখনকার শুটিংয়ের দিনগুলো। ছবি তুলে নিজের মেক-আপ নিজেকেই চেক করতে হয়। বজায় রাখতে হচ্ছে সামাজিক দূরত্ব। ‘পিএম কেয়ারস’ ফান্ডের একটি অনুষ্ঠান সঞ্চালনা করেছি। কিন্তু আমার ৫০ ফিট দূরে ছিলেন ক্যামেরাম্যান। যিনি কিনা তার ক্যামেরার লেন্স জুম করে কাজ করেছেন।”

শুধু রাভিনা নয়, লকডাউনের মধ্যেই কিছুদিন আগে অভিনেতা অমিতাভ বচ্চন ‘কেবিসি’র ১২তম আসরের প্রোমো শুট করেছেন। নিজের বাড়িতে বসে একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন অক্ষয় কুমারও।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD