শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

সারোগেসি বেছে নেওয়ার কারণ জানালেন শিল্পা শেঠি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

 

সারোগেসি (গর্ভভাড়া) পদ্ধতির মাধ্যমে গত ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন শিল্পা শেঠি। মেয়ের মা হয়েছেন বলিউডের এই অভিনেত্রী। মেয়ের নাম রেখেছেন সামিশা শেঠি। ভিয়ান নামে তার একটি ছেলেও রয়েছে।

কিন্তু দ্বিতীয়বার মা হওয়ার জন্য সারোগেসি পদ্ধতি কেনো বেছে নিয়েছিলেন শিল্পা সম্প্রতি পিঙ্কভিলায় দেওয়া এক সাক্ষাৎকারে সেটি জানালেন বলিউডের এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে শিল্পার ভাষ্য, ‘আমি সবসময় চেয়েছি ভিয়ানের একটি ভাই অথবা বোন হোক। আরেকটি সন্তানের জন্য অনেক চেষ্টা করেছি আমরা। তবে আমি এপিএলএ নামক একটি অটো ইমিউন রোগে ভুগছি এবং প্রতিবার আমি গর্ভবতী হওয়ার সময় এটি কার্যকর হয়। যার ফলে আমার দু’বার গর্ভপাত হয়েছিল।”

দুইবার গর্ভপাত হওয়ার পর সন্তান দত্তক নেওয়ার চেষ্টাও করেছিলেন শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা। এ প্রসঙ্গে শিল্পা বলেন, “ভিয়ানকে একজন সিঙ্গেল চাইল্ড হিসেবে কখনও বড় করতে চাইনি আমি। কারণ আমারা দুই বোন। আর আমি জানি ভাই-বোন থাকাটা কতোটা গুরুত্বপূর্ণ। যার ফলে আমরা একটি সন্তান দত্তক নেওয়ার সকল প্রক্রিয়া শুরু করি। কিন্তু যে খ্রিস্টান মিশনারি থেকে দত্তক নিতে চেয়েছিলাম একটি ঝামেলার কারণে সেটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। সন্তান দত্তক নেওয়ার জন্য আমরা চার বছর অপেক্ষা করেছিলাম। পরে বিরক্ত হয়ে সারোগেসি পদ্ধতিতে সন্তান নেওয়ার পরিকল্পনা করি।”

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD