বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করলেন চাহাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করলেন চাহাল

ইচ্ছে করে মিথ্যা তথ্য ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ভারতীয় অভিনেত্রী তানিয়া চ্যাটার্জির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন দেশটির জাতীয় দলের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।

সম্প্রতি এক ভিডিওতে তানিয়া দাবি করেন, চাহাল তাকে ব্যক্তিগত মেসেজ পাঠিয়ে ‘কিউট’ বলেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হলে আইনি পদক্ষেপ নেন এই ক্রিকেটার।

সম্প্রতি অভিনেত্রী তানিয়া চ্যাটার্জি একটি ভিডিওতে দাবি করেন, ক্রিকেট তারকা যুজবেন্দ্র চাহাল তাকে সোশ্যাল মিডিয়ায় ‘কিউট’ লিখে মেসেজ পাঠিয়েছেন।

এই ভিডিও ছড়িয়ে পড়তেই চাহালকে নিয়ে শুরু হয় বিতর্ক। তবে চুপ করে বসে থাকেননি তিনি। নিজের সম্মান বাঁচাতে এবার তানিয়ার বিরুদ্ধে সরাসরি মানহানির মামলা করেছেন।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। যখন তানিয়া তার একটি ভিডিওতে চাহালের নাম জড়িয়ে বেশ কিছু মন্তব্য করেন। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের একাংশ চাহালকে ট্রল করতে শুরু করেন।

কিন্তু চাহাল এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন এবং সাজানো বলে দাবি করেছেন; সঙ্গে তানিয়ার বিরুদ্ধে তার ভাবমূর্তি নষ্ট করতে চাওয়ার অভিযোগ তুলে আইনি পথে হেঁটেছেন।

এদিকে তানিয়ার দাবি, এই তথ্য প্রকাশ্যে আসার পর চাহালের পক্ষ থেকে মেসেজ মুছে ফেলার জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা করা হয়।

এর আগে নৃত্যশিল্পী ধনশ্রীর সঙ্গে চাহালের বিচ্ছেদ এবং আরও কয়েকজনের সঙ্গে নাম জড়িয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বর্তমানে বিষয়টি আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD