সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

সালমান খানদের পাকিস্তান, বাংলাদেশে পাঠিয়ে দেয়া হোক, দাবি পরিচালকের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে ভারতে সালমান খান পরিবারের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। এবার সেই তালিকায় যুক্ত হলেন ‘দাবাং’ ছবির পরিচালক অভিনব কাশ্যপ। তিনি মনে করেন, সালমান খানদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশে পাঠিয়ে দেয়া উচিত।

তিনি অভিযোগ করেন, ক্যারিয়ার ধ্বংস করে দেয়ার জন্য সালমান খানের দিকে অভিযোগের আঙুল তোলায় তাকে নির্মমভাবে ট্রোল করা হচ্ছে। তার দাবি, মনে হচ্ছে, বাংলাদেশ ও পাকিস্তানে থাকা সালমানের ট্রোল আর্মি নেমে পড়েছে এ কাজে।

অভিনব ফেসবুকে পোস্ট করেছেন, সত্যি কথা বলায় সালমানের হয়ে ট্রোলরা নোংরা ভাষায় গালাগালি করছে তাকে। এতেই বোঝা যাচ্ছে, কী ধরনের লোকরা খানদের পছন্দ করে। সরকারের উচিত, খানেদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের পাকিস্তান, বাংলাদেশে চালান করে দেয়া। তাদের পূর্বপুরুষদের বোধহয় দেশভাগের সময় পাকিস্তান যাওয়ার মত যথেষ্ট টাকা ছিল না। তিনি হ্যাশট্যাগ দিয়েছেন, #বয়কটসালমানখান #মিটু #তদন্ত #আত্মসমীক্ষা।

আর একটি পোস্টে দাবাং পরিচালকের অভিযোগ, তার ইমেল আইডি হ্যাক করার চেষ্টা চলছে। তার প্রশ্ন, খানেরা এত ঘাবড়ে গিয়েছে কেন? কী লুকোচ্ছে ওরা? কেন এভাবে আমার মুখ বন্ধের চেষ্টা করছে?

সালমান কিছু না বললেও তার বাবা সেলিম খান জবাবে বলেছেন, হ্যাঁ, আমরাই তো সব শেষ করে দিয়েছি। আগে অভিনবের সিনেমা দেখুন, তারপর কথা বলব। নিজের বিবৃতিতে ও আমার নাম করেছে, বোধহয় ও আমার বাবার নাম জানে না। তার নাম ছিল রশিদ খান। আমার পূর্বপুরুষের নামও ওর বলা উচিত। ওর যা ইচ্ছে বলুক, আমি তার পিছনে সময় নষ্ট করব না।

অনুরাগ কাশ্যপের ভাইয়ের অভিযোগ, আরবাজ খানের জন্য ‘দাবাং ২’ ছবি থেকে সরে আসতে হয় তাকে। খান পরিবার চেষ্টা করছিল তার ক্যারিয়ার শেষ করে দিতে। শ্রী অষ্টবিনায়ক ফিল্মস তাকে দিয়ে পরিচালনা করানোর জন্য একটি ছবি সই করায়। কিন্তু আরবাজ তাদের প্রধান রাজ মেহতাকে নিজে ফোন করে হুমকি দেন, ছবিটি তাকে দিলে ফল খুব খারাপ হবে। তাকে চুক্তির টাকা ফেরত দিতে হয়, তিনি যান ভায়াকম ফিল্মসে। সেখানেও ঘটে এক ঘটনা।

তার কথায়, আমার শত্রুরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, ধূর্ত। তারা সব সময় পিছন থেকে আক্রমণ করে লুকিয়ে পড়ে। কিন্তু ১০ বছর এভাবে কাটার পর আমি এখন বুঝতে পেরেছি, আমার শত্রু কারা। তারা হল সেলিম খান, সালমান খান, আরবাজ খান ও সোহেল খান। আরো অনেক ছোটখাট লোক আছে কিন্তু সালমান খানের পরিবার হল এই বিষাক্ত সরীসৃপের মাথা। তারা তাদের অন্যায়ভাবে রোজগার করা অর্থ, রাজনৈতিক যোগাযোগ আর আন্ডারওয়ার্ল্ডের সাথে ওঠাবসা কাজে লাগিয়ে সবাইকে ভয় দেখায়। অভিনব লিখেছেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD