সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪ নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৫

সিরাজগঞ্জ চৌহালীতে ২ হাজার কেজি সরকারি চাল উদ্ধারসহ ব্যবসায়ী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

আবির হোসাইন শাহিন সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে দুই হাজার কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। এ সময় আবু বক্কর নামে এক চাল ব্যবসায়ীকে আটক করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার জোতপাড়া বাজারের একটি দোকান ও খাস কাউলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলামের বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। এ ঘটনা তদন্তে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দায়িত্ব দেওয়া হয়েছে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বিশ্বাস জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য নিয়ন্ত্রণ অফিসারের নেতৃত্বে জোতপাড়া বাজারে অভিযান চালিয়ে চাল ব্যবসায়ী আবু বক্করের দোকান থেকে এক হাজার ৫০০ কেজি চাল জব্দ করা হয়।

তিনি জানান, এ সময় আবু বক্করকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার দেওয়া তথ্যমতে খাস কাউলিয়া দক্ষিণপাড়া এলাকায় ইউপি সদস্য রফিকুল ইসলামের বাড়ি থেকে আরও ৫০০ কেজি সরকারি চাল জব্দ করা হয়। রফিকুল খাস কাউলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, চাল জব্দের ঘটনাটি তদন্তের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মালেককে দায়িত্ব দেওয়া হয়েছে।

লাইটনিউজ/এএইচ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD