সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

সেই অটোচালক সজীবকে পুরস্কার দিলেন শিল্পপতি এমএ হান্নান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

চাঁদপুর শহরে অটোরিকশায় ভুল করে বিকাশ এজেন্টের ৬১ লাখ টাকা ফেলে যাওয়ার পর চালক সজীব তা পুলিশের কাছে হস্তান্তর করেন। এতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাকে নানাভাবে পুরস্কৃত করেছে।

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও শিল্পপতি এমএ হান্নান সততার স্বীকৃতি হিসেবে সজীবকে ২৫ হাজার টাকা প্রদান করেন।

রোববার দুপুরে শহরের টেকনো হান্নান কমপ্লেক্সে সজীবের হাতে মার্কেন্টাইল ব্যাংক চাঁদপুর শাখার ব্যবস্থাপক ও অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট মুরাদ হোসেন চৌধুরী নগদ এ অর্থ তুলে দেন।

এ সময় জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুরজমিন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন, চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি মির্জা জাকিরসহ ব্যাংকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD