বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী চীনের ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে নতুন একটি বিভাগ চালু করছে বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘অধীর আগ্রহে’ অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী ২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ ইরানকে ঘিরে ইসরাইল-আমিরাতের গোপন বৈঠক, সহযোগীতা করবে যুক্তরাষ্ট্র হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ বোয়িংয়ের ২১ নতুন উড়োজাহাজ নিয়ে পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে ইউএস-বাংলা

সোহরাওয়ার্দী হাসপাতালের ৫৭ চিকিৎসক-নার্স করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

লাইট নিউজ : রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ৪০ চিকিৎসক ও সাত নার্সসহ ৫৭ জন করোনায় আক্রান্ত। তাদের সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও ওয়ার্ডবয়সহ অন্যান্য আরও ৪০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) হাসপাতালের পরিচালক উত্তম বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অর্ধশতাধিক চিকিৎসক ও নার্স করোনা আক্রান্ত হলেও হাসপাতালের কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে হাসপাতালে রোগীর সংখ্যা কম। যাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তাদের অবজারভেশনে থেকে এবং প্রযোজনে নমুনা পরীক্ষার পর নেগেটিভ পাওয়া গেলে কাজে যোগদান করবেন বলে জানান তিনি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও আটজন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট ১৬৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬৪১ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা সাত হাজার ১০৩।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD