সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪ নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৫ সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত

স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধ: মালিক সমিতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : দোকান কর্তৃপক্ষ নিয়ম মানলেও মানছেন না ক্রেতারা। আবার কোনো কোনো দোকানে নেই করোনা সংক্রমণ নিরোধক ব্যবস্থা। অন্যদিকে যারা সুরক্ষা নিশ্চিত করছেন, ক্রেতার অসচেতনতায় তারাও রয়েছেন ঝুঁকিতে। সব মিলে নিয়ম না মানার পাল্লা ভারি থাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই নিয়ম মেনে পুরোপুরি সুরক্ষা নিশ্চিত না করলে দোকান বন্ধ করার আহ্বান দোকান মালিক সমিতির।

কোনো কিছুর তোয়াক্কা না করে অনেকটা চোর পুলিশ খেলার মতো নিয়ম না মানার লুকোচুরি চলছে রাজধানীন ঈদ উপলক্ষে সীমিত পরিসরে খোলা দোকানগুলোতে। একদিকে বিক্রেতাদের উদাসীনতা অন্যদিকে ক্রেতারাও মানছেন না সামাজিক দূরত্ব।

অনেক অভিভাবককে শিশুদের নিয়ে বাজারে নিয়ে আসতে দেখা যায়। কোথাও কোথাও নেয়া হয়েছে হাত, জুতা জীবাণুমুক্ত রাখার প্রয়োজনীয় ব্যবস্থাপনা। মাপা হচ্ছে তাপমাত্রা। তবে খোলা রাখা শপিং মলগুলোতে ঈদের ভিড় বাড়লে, সামাজিক দূরত্ব না মানায় ঝুঁকিও বাড়ার আশঙ্কা তাদের।

ক্রেতারা বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অবশ্যই একটি দোকানের কতজন ঢুকতে পারে সেটি নির্ধারণ করতে হবে। না হলে বিভিন্নভাবে করোনার সংক্রমণ হতে পারে।

আড়ং এর সিইও আশরাফুল আলম বলেন, ক্রেতাদের বিভিন্ন ভাবে উৎসাহিত করা হচ্ছে তারা যেন বিকাশ বা কার্ডের মাধ্যমে পরিশোধ করে। কারণ নগদ টাকার মাধ্যমে যে করোনার ঝুঁকি থাকে সেটি এড়ানোর সম্ভব হয়।

এদিকে, সুরক্ষা নিশ্চিত না করে কোনো দোকান খোলা রাখা হলে বন্ধ করে দেয়ার কথা জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।

পাশাপাশি যারা ঈদের বাজার করতে বাইরে যাবেন তাদেরও নিজেদের, পরিবারের, বিক্রেতা ও অন্যান্য ক্রেতার সুরক্ষার কথা ভেবে দায়িত্বশীল নাগরিকের মতো আচরণ ও সচেতন হওয়ার আহ্বান জানায় দোকান মালিক সমিতি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD