রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা
সড়ক পরিবহন উপদেষ্টা

স্বৈরাচার আমলে রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক অঙ্গনে অপকর্ম হয়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘সাবেক রাষ্ট্রপতি নিজ এলাকায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ করেছেন। অথচ সেখানে টেম্পু ছাড়া আর কিছুই চলে না।’

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের নাম ফলক উন্মোচনকালে তিনি এ মন্তব্য করেন।

ফাওজুল কবির খান বলেন, ‘স্বৈরাচার আমলে সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সব জায়গায় অপকর্ম করা হয়েছে। সারাদেশে অসংখ্য সড়ক নির্মাণ করা হয়েছে, সেগুলোর কোনো ব্যবহার নেই। এ অপব্যয়, অপচয় ও অনাচার হয়েছে তা বন্ধ করা হবে।’

তিনি বলেন, ‘নেভাল সিরাজকে ভিন্নমতের জন্য আততায়ীরা খুন করে। আমরা এ ভিন্নমতকে প্রতিষ্ঠিত করতে চাই। বাংলাদেশ বহুধর্মের দেশ, বহুমতের দেশ। মতামতের ভিন্নতার জন্য যেনো কাউকে নির্যাতিত ও হত্যাকাণ্ডের শিকার না হতে হয়।’

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD