বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা বন্যাবিধ্বস্ত নেপালকে ৫ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায় ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

হাতিয়ায় নৌকাডুবি: যুবকের লাশ উদ্ধার, নিখোঁজ ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ এলাকায় একটি মাছধরা নৌকাডুবির ঘটনায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ১১ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন একজন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার আমতলী বাজারসংলগ্ন মেঘনা নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম বেচু মিয়া (২৩), তিনি জাহাজমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোলাম মাওলার ছেলে। নিখোঁজ জেলে মো. সোহাগ (১৩), জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের মো. আবদুর জাবেরের ছেলে।

এর আগে মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার নিঝুম দ্বীপের ১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ক্যানকার চরসংলগ্ন মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌপুলিশ।

হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গভীর রাতে ১৩ জন জেলেসহ মাছধরার ফিশিং নৌকাটি জোয়ারের পানির আঘাতে ডুবে যায়। এ সময় নৌকায় জেলেরা ঘুমিয়ে ছিলেন। এদের মধ্যে এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD