বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে হামলার প্রতিবাদে বুধবার সারাদেশে এনসিপির বিক্ষোভ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী গ্যাস সংকট মোকাবিলায় সহায়তার আশ্বাস মালয়েশিয়ার: জ্বালানি প্রতিমন্ত্রী চুক্তি না হলে ইরানে জোরালো হামলা, পরমাণু অস্ত্রের পথও বন্ধ ফের আল-আকসা মসজিদে ২০০ ইহুদির ‘তাণ্ডব’ শক্তিশালী ভূমিকম্পে জাপানে শপিংমলে বিস্ফোরণ-ধস, বহু হতাহতের শঙ্কা নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি আগুনে পুড়ে দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশির মৃত্যু  রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি

হামলায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও বিচার দাবি এনসিপির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বোমা হামলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
সোমবার রাতে হামলার প্রতিবাদে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ দাবি জানান।

আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই আন্দোলনের নেতৃত্বকে নিরাপত্তা দিতে না পারা সরকারের বড় ব্যর্থতা। তিনি সাভারের হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করার পাশাপাশি ওই এলাকায় দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের প্রত্যাহারের দাবি জানান।

সাভারে এনসিপির পদযাত্রায় বোমা হামলার প্রতিবাদে সোমবার রাতে মশাল মিছিলের আয়োজন করে দলটি। বাংলামোটর থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD