রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ, সংঘর্ষের পর গ্রেপ্তার ১ হাজার ৩০০ রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত উচ্চকক্ষে অর্ধেক আসন ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ শেখ হাসিনার ফেরার গুঞ্জন, সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান মেনে নির্বাচন হলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে শফিকুর রহমান বন্দর আব্বাসে ড্রোন ভূপাতিত করল ইরান

১০ দিনে ২১ হাজার আসামির জামিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল কোর্ট পদ্ধতিতে সারা দেশের বিচারিক আদালতে গত ১০ দিনে ৩৩ হাজার ২৮৭টি আবেদনের শুনানি নিয়ে ২০ হাজার ৯৩৮ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। শুক্রবার (২৯ মে) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানান।

এর আগে গত ১০ মে দেশের বিচারিক আদালতগুলোতে শুধু আসামিদের জামিন আবেদন শুনানির নির্দেশনা জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সেই নির্দেশ অনুসারে গত ১২ মে সারা দেশের বিচারিক আদালতে ১৪৪ জন, ১৩ মে ১ হাজার ১৩ জন, ১৪ মে ১ হাজার ৮২১, ১৭ মে ৩ হাজার ৪৪৭ জন, ১৮ মে ৩ হাজার ৬৩৩ জন, ১৯ মে ৪ হাজার ৪২ জন, ২০ মে ৪ হাজার ৪৮৪ জন, ২৭ মে ৮৭৬ জন এবং ২৮ মে ১ হাজার ৪৭৭ জন আসামিকে জামিন দেওয়া হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD