বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে হামলার প্রতিবাদে বুধবার সারাদেশে এনসিপির বিক্ষোভ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী গ্যাস সংকট মোকাবিলায় সহায়তার আশ্বাস মালয়েশিয়ার: জ্বালানি প্রতিমন্ত্রী চুক্তি না হলে ইরানে জোরালো হামলা, পরমাণু অস্ত্রের পথও বন্ধ ফের আল-আকসা মসজিদে ২০০ ইহুদির ‘তাণ্ডব’ শক্তিশালী ভূমিকম্পে জাপানে শপিংমলে বিস্ফোরণ-ধস, বহু হতাহতের শঙ্কা নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি আগুনে পুড়ে দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশির মৃত্যু  রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি

১০ বিভাগে বিএনপি’র করোনা পর্যবেক্ষক যারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২০

করোনার এই বিশেষ পরিস্থিতিতে বিএনপি গঠিত ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের’ সদস্যদের ১০ সাংগঠনিক বিভাগে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। শুক্রবার সেলের আহবায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু স্বাক্ষরিত চিঠি দায়িত্বপ্রাপ্তদের কাছে পাঠানো হয়েছে।

এতে ঢাকা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে, চট্টগ্রাম বিভাগে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু, খুলনা বিভাগে ড্যাবের কেন্দ্রীয় কমিটি সভাপতি ডা. হারুন অর রশিদ, রাজশাহী বিভাগে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বরিশাল বিভাগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সিলেট বিভাগে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, ময়মনসিংহ বিভাগে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নিরব, কুমিল্লা বিভাগে ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. আব্দুস সালাম, রংপুর বিভাগে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও ফরিদপুর বিভাগের দায়িত্বে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
গত ৩ মে ভিডিও কনভারেন্সে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে দলের স্থায়ী কমিটির বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে উপদেষ্টা ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহবায়ক করে ১৩ সদস্যের ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’ গঠন করা হয়।

এ প্রসঙ্গে সেলের উপদেষ্টা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সেলের কাজ হবে করোনা পরিস্থিতি, চিকিৎসা, কৃষি উৎপাদন পর্যবেক্ষণ করা। এই দুঃসময়ে দলের নেতাকর্মীরা সাধ্যমতো দুস্থদের সহযোগিতা করছে। ছাত্রদলের ছেলেরা পাকা ধান কেটে দিচ্ছে। এই পরিস্থিতিতে নেতাকর্মীদের সম্পৃক্ততা পর্যবেক্ষণ করবে এই সেল। আমাদের পর্যবেক্ষণে সরকারের কোনো তথ্যের গড়মিল থাকলে তা জনগণকে জানাবো।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD