সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

৩ হাসপাতাল ঘুরে সেবা না পেয়ে ডাক্তারের মুত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২০

করোনায় আক্রান্ত হয়ে আনোয়ার হোসেন (৬০) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) ভোররাত ৩টার দিকে ঢাকার এএমজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বরিশাল নগরীর বান্দ রোডের রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ছিলেন আনোয়ার হোসেন। নিজ হাসপাতালের সার্জারি ও অর্থপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত রোববার রাতেও তিনি অস্ত্রোপচার করেছিলেন এক অসুস্থ রোগীর।

রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক অ্যাডভোকেট লস্কর নূরুল হক জানান, অ্যাজমায় আক্রান্ত ছিলেন চিকিৎসক আনোয়ার হোসেন। গতকাল সোমবার সকালে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয় তার। এরপর তাকে অক্সিজেন দেয়া হয়। কিন্তু দুপুরের পর থেকে তার অবস্থার অবনতি হয়। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বিকেল সাড়ে ৫টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেয়া হয়।

অক্সিজেন লাগানো অবস্থায় সোমবার রাতে অ্যাম্বুলেন্সে প্রথমে তাকে ঢাকার এভারকেয়ার (অ্যাপোলো), পরে স্কয়ার এবং আনোয়ার খান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিজে চিকিৎসক এবং একটি হাসপাতালের চেয়ারম্যান হওয়ার পরেও ৩টি হাসপাতাল ঘুরে আইসিইউ বেড পাননি তিনি। এরপর ভোররাত ৩টার দিকে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর বাড্ডা এলাকার এএমজি হাসপাতালে। সেখানে আইসিইউ সুবিধা পাওয়া গেলেও ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন ডা. আনোয়ার হোসেন।

মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তা করোনা পজিটিভ আসে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার নাক্তা গ্রামে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো চিকিৎসকের এটিই প্রথম মৃত্যু।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD