বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

৫ চরিত্রের সিনেমা, জুটি বাঁধছেন প্রসেনজিৎ-জয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সিনেমার চেয়ে কলকাতার সিনেমায় বেশ নিয়মিত অভিনেত্রী জয়া আহসান। সেই ধারায় আবারও ‘অসতো মা সদগময়’ শিরোনামের একটি কলকাতার সিনেমায় কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের এই অভিনেত্রী।

করোনার সঙ্কটের মধ্যে মানুষের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের গল্পের এই সিনেমাটিতে জয়ার বিপরীতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এছাড়াও থাকছেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়। সিনেমাটি পরিচালনা করবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এমন খবর ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত জানিয়েছেন, মাত্র পাঁচ চরিত্র নিয়ে গল্প আবর্তিত হবে সিনেমায়। পদ্মনাভ দাশগুপ্ত ও আমি সিনেমার চিত্রনাট্য লিখেছি। এছাড়া সিনেমার সংগীত পরিচালনাও আমি করছি। খুব দ্রুত স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু হবে।

এদিকে জয়া আহসানও সিনেমাটিতে কাজ করার ব্যাপারটি নিশ্চিত করে জানিয়েছেন, শুটিংয়ের তারিখ নিশ্চিত হলেই কলকাতার শুটিং ইউনিটে যোগ দিবেন তিনি।

এর আগে প্রসেনজিৎ-জয়া জুটি বাঁধে কলকাতার অতনু ঘোষের ‘রবিবার’ সিনেমায় কাজ করেছিলেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD