শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

অক্সফোর্ডের টিকা যুক্তরাজ্য ও ভারতে অনুমোদন পাচ্ছে সোমবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্য ও ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন আগামীকাল সোমবার (২৮ ডিসেম্বর) অনুমোদন পেতে যাচ্ছে।

রোববার (২৭ ডিসেম্বর) ডেইলি এক্সপ্রেস এখবর জানিয়েছে। ভ্যাকসিনটি অনুমোদন দিতে পারে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিন্স অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ)।

আরো পড়ুন : ডিএসইর বাজার মূলধন ইতিহাসের সর্বোচ্চ স্থানে

আরো পড়ুন : রাজনৈতিক অস্থিরতার মধ্যে নেপালে চীনের প্রতিনিধি দল

আরো পড়ুন : শীতে কাঁপছে রাজশাহী, বেকায়দায় ছিন্নমূল মানুষ

অক্সফোর্ডের ভ্যাকসিন সংরক্ষণ ও পরিবহন করা অনেক সহজ। ভ্যাকসিনটি গেম-চেঞ্জার হিসেবে প্রশংসিত হয়েছে কারণ বায়োএনটেক-ফাইজারের ভ্যাকসিনটি মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। কিন্তু অক্সফোর্ডের ভ্যাকসিন রুমের সাধারণ তাপমাত্রায় রাখা যায়।

যুক্তরাজ্য সরকার এরই মধ্যে অক্সফোর্ডের ভ্যাকসিনের ১০ কোটিরও বেশি ডোজ অর্ডার করেছে। এরমধ্যে ৪০ লাখ মার্চের শেষে দেশব্যাপী জিপি সার্জারিতে পাওয়া যাবে।

অক্সফোর্ডের ভ্যাকসিনটি আগামীকাল সোমবার (২৮ ডিসেম্বর) অনুমোদন পেলে ৪ জানুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে।

যুক্তরাজ্যের ফার্মাসিউটিকাল মেডিসিন অনুষদের নীতি ও যোগাযোগের সভাপতি ডা. গিলিজ ও ব্রায়ান টিয়ার বলেছেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অনুমোদন খুব আসন্ন।

যুক্তরাজ্য ইতিমধ্যে ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন নিয়েছেন। এই মাসের শুরুতে নিয়ন্ত্রক সংস্থা জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকসিনটি প্রয়োগের অনুমতি দেয়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD