শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

অক্সিজেন প্লান্ট বসছে আরও ১৩ হাসপাতালে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

হাসপাতালগুলোয় রোগীদের অক্সিজেন চাহিদা মেটাতে ৪৩ কোটি ৪২ লাখ ২৯ হাজার ৯৩৬ টাকার প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ টাকায় দেশের ১৩টি হাসপাতালে স্থাপন করা হবে অক্সিজেন প্লান্ট। প্রতিটি অক্সিজেন প্লান্ট স্থাপনে ব্যয় হবে তিন থেকে চার কোটি টাকা।

২৫ নভেম্বর মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নির্মাণ অধিশাখার উপসচিব মোহাম্মদ শাহাদাত খন্দকার স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে।

অক্সিজেন প্লান্ট স্থাপনের শর্তাবলি সংক্রান্ত ওই চিঠিতে বলা হয়, এর অর্থব্যয় পিপিএ-২০০৬, পিপিআর-২০০৮ এবং আর্থিক ক্ষমতা অর্পণ-২০১৬ বিদ্যমান সব বিধিবিধান যথাযথভাবে পালন করতে হবে। দ্রুত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে হবে এবং নির্ধারিত হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও কর (প্রযোজ্য ক্ষেত্রে) কর্তন করতে হবে। এছাড়া কার্যাদেশ প্রদানের আগের সব কাগজপত্র পুনঃপরীক্ষা করতে হবে এবং কাজটি সম্পাদনে কোনো ত্রুটি বা অনিয়ম হলে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সেজন্য দায়ী থাকবে।

যেসব হাসপাতালে অক্সিজেন প্লান্ট স্থাপন করা হবে সেগুলো হল- বগুড়া ২৫০ শয্যার মোহাম্মদ আলী জেনারেল হাসপাতাল, ঠাকুরগাঁও ২৫০ শয্যার সদর হাসপাতাল, গাইবান্ধা ২০০ শয্যার সদর হাসপাতাল, নড়াইল ১০০ শয্যার সদর হাসপাতাল, ঝিনাইদহ ১০০ শয্যার সদর হাসপাতাল, ঝালকাঠির ১০০ শয্যার সদর হাসপাতাল, পিরোজপুর ১০০ শয্যার সদর হাসপাতাল, রাজবাড়ী ১০০ শয্যার সদর হাসপাতাল, দিনাজপুর ২৫০ শয্যার সদর হাসপাতাল, লালমনিরহাট ১০০ শয্যার সদর হাসপাতাল, লক্ষ্মীপুর ১০০ শয্যার সদর হাসপাতাল, বান্দরবান ১০০ শয্যার সদর হাসপাতাল ও খাগড়াছড়ি ১০০ শয্যার সদর হাসপাতাল।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD