শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অটোরিকশাকে টেনে নিয়ে গেল ট্রেন, চালক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১

নরসিংদীতে রেলক্রসিং অতিক্রমের সময় অটোরিকশাকে টেনে নিয়ে গেল ট্রেন। এতে তাজুল ইসলাম (৩৯) নামে ওই অটোরিকশাচালক নিহত হয়েছেন।

শনিবার সকালে বাদুয়ারচর রেলগেট এলাকায় অটোরিকশা নিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগরের পূর্বপাড়ার মো. ফজলুল হকের ছেলে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনটি সকাল সাড়ে ৭টার দিকে বাদুয়ারচর গেটবাজার এলাকার রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় তাজুল ইসলাম অটোরিকশা নিয়ে রেলক্রসিং পার হচ্ছিলেন।

এ সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে অটোরিকশাটি ধাক্কা লেগে কিছুদূর টেনে নিয়ে যায়। এতে দুমড়েমুচড়ে অটোরিকশাচালক ঘটনাস্থলেই মারা যান। ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে পৌঁছলে ইঞ্জিন থেকে অটোরিকশা ও মরদেহটি উদ্ধার করা হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, রেলক্রসিং পারাপারের সময় এ ঘটনা ঘটে। তাজুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD