শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুরের মতলব উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মতলব দক্ষিণের আড়ং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজি চালক জসিম উদ্দিন মোল্লা (৪৯), হানিফ বেপারী (৩২), নূপুর আক্তার (১৮) ও ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মহিলা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি চাঁদপুর থেকে ছেড়ে মতলবের উদ্দেশ্যে আসছিল এবং মাইক্রোবাসটি চাঁদপুর যাচ্ছিল। সিএনজি ও মাইক্রোবাসটি খুব দ্রুত গতিতে যাচ্ছিল। এতে মাইক্রোবাসের সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে মারা যান সিএনজিচালক জসীম। পরে বাকিদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে নিহত হানিফ বেপারীর স্ত্রী জান্নাত আক্তার পপিকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্য আরেকজন আহতের পরিচয় পাওয়া যায়নি। এদিকে বিক্ষুব্ধ জনতা প্রায় ঘণ্টাখানেক সড়কে যান চলাচল বন্ধ করে রাখে। পুলিশ উত্তপ্ত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মতলব দক্ষিণ থানার অফিসার মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, ঘটনাস্থল থেকে নিহত চালক ও মাইক্রোবাস ও সিএনজিটি উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD