সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় শিশুদের ঘুড়ি ওড়ানো নিয়ে ইসরাইলের হুমকি সামরিক শক্তিতে তুরস্ক এত শক্তিশালী হলো কীভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের

অডিটর পদে ৩৮৪ জন নির্বাচিত, যোগদানে লাগবে ডোপ টেস্ট সনদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের (ডিএফডি) অডিটর পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। অস্থায়ীভাবে ৩৮৪ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত এই প্রার্থীদের চাকরিতে যোগ দেওয়ার সময় মাদক পরীক্ষার (ডোপ টেস্ট) সনদ জমা দিতে হবে।

ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের (ডিএফডি) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১৯ এপ্রিলের আগে চাকরিতে যোগ দিতে হবে। নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে

সিজিডিএফ কার্যালয়ের ওয়েবসাইট থেকে নিয়োগপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ চাকরিতে যোগ দিতে হবে। যেসব কাগজপত্র লাগবে, তা হচ্ছে গেজেটেড কর্মকর্তার কাছ থেকে চারিত্রিক সনদপত্র; শারীরিক যোগ্যতা সম্পর্কে মেডিকেল সার্টিফিকেট; প্রার্থী মাদকাসক্ত কি না, তা পরীক্ষাসংক্রান্ত ডোপ টেস্ট সনদ; নাগরিকত্ব; শিক্ষাগত যোগ্যতা; কোট-সংক্রান্ত সনদপত্রের মূল কপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD