শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে আইসিইউতে এমপি আয়েনের স্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে গুরুতর অসুস্থ রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিনের স্ত্রী এলিনা খাতুন (৪০)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

এলিনা খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক।

এমপি আয়েন উদ্দিন রাজশাহী মহানগরীর গ্রেটার রোড কাদিরগঞ্জ এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। সেই বাড়ি থেকেই এমপিপত্নী এলিনাকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালে নেওয়া হয়। কী কারণে তিনি অতিরিক্ত ঘুমের বড়ি খেয়েছেন তা জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এলিনাকে জরুরি বিভাগ থেকে প্রথমে মেডিসিন বিভাগের ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে পাঠানো হয়।

আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, আইসিইউতে যখন আসেন, তখন শারীরিক অবস্থা ভালো বলতে পারি না। রাতের মতোই তার অবস্থা স্থিতিশীল।

এ বিষয়ে জানার জন্য এমপি আয়েন উদ্দিনকে ফোন করা হয়। কিন্তু তিনি ফোন না ধরার কারণে কিছু জানা যায়নি।

এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন মহানগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD