বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

অতীতের সব রেকর্ড ভাঙলো সুশান্তের ‘দিল বেচারা’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

 

অতীতের সব রেকর্ড ভেঙেছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’-র ট্রেলার। মঙ্গলবার (৬ জুলাই) প্রকাশ হবার পর ২ দিনের মধ্যেই এটি দেখেন ৫১ মিলিয়নেরও বেশি মানুষ।

ছবিটি ‘লাইক’ করেন ৮.৬ মিলিয়ন দর্শক। প্রকাশিত হওয়ার ২ দিনের মধ্যে সবচেয়ে বেশি দর্শক সংখ্যার বিচারে হলিউডের অ্যাভেঞ্জার্স সিরিজের ছবি ‘এন্ডগেম’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘দিল বেচারা’। অ্যাভেঞ্জার্স সিরিজের শেষ দু’টি ছবি ‘ইনফিনিটি ওয়ার’ ও ‘এন্ডগেম’ ইউটিউবে যথাক্রমে ৩.২ মিলিয়ন দর্শক ও ২.৯ মিলিয়ন ‘লাইক’ পেয়েছিল। সেই তুলনায় অনেক এগিয়ে সুশান্তের শেষ ছবি।

‘দিল বেচারা’-র ট্রেলারের দর্শক সংখ্যার যে হিসেব দেওয়া হয়েছে, সেটা শুধু ইউটিউবের। এছাড়া ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও শেয়ার করা হয়েছে ট্রেলারটি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD