শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :

অতীত ভুলে শান্তিতে আছেন কাঞ্চনের স্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : ‘কৃষ্ণকলি’ খ্যাত টেলিভিশন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন টলিউড অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক—কিছুদিন আগে এমন অভিযোগ করেন কাঞ্চনের স্ত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে জলঘোলা কম হয়নি, তা গড়িয়েছে মামলা পর্যন্ত।

সময়ের সঙ্গে বিষয়টি কিছুটা আড়ালে চলে গিয়েছে। পিংকি ব‌্যস্ত কাজ আর পরিবার নিয়ে। অন‌্যদিকে কাঞ্চন ব‌্যস্ত রাজনৈতিক কাজ নিয়ে। তবে সংসার জীবন নিয়ে আর কথা বলতে চান না পিংকি। অনেক দিন পর এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ‌্যমে এ অভিনেত্রী বলেন—‘অতীত ভুলে শান্তিতে আছি। পুরোনো ঘটনা মনে করতে চাই না। তাই এ নিয়ে কোনো মন্তব্য করব না। শুটিং, শো, সন্তান নিয়ে খুব ব‌্যস্ত; দম ফেলার ফুসরত পাচ্ছি না।’

পিংকি নতুন ধারাবাহিকে অভিনয় করছেন। খুব শিগগির নতুন রূপে হাজির হবেন তিনি। ধারাবাহিকের বিষয়ে বিস্তারিত জানাননি। তবে নিজের চরিত্রের বিষয়ে পিংকি বলেন—‘রূপসজ্জার সঙ্গে নিজেকেও বদলে ফেলেছি। চরিত্রের প্রয়োজনে পড়াশোনা করতে হচ্ছে বাংলার সনাতনী ঐতিহ্য, ধর্ম-সংস্কৃতি নিয়ে।’

শ্রীময়ীর সঙ্গে কাজের বাইরে অন‌্য কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন কাঞ্চন। কিন্তু চলতি মাসে খবরের শিরোনাম হয়েছিলেন তারা। আর এই আলোচনার জন্ম দেন নিজেরাই। রথযাত্রা উপলক্ষে গত ১২ জুলাই, হুগলির মাহেশে গিয়েছিলেন তারা। সেখান থেকে আলাদা আলাদাভাবে সোশ‌্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেন। এরপরই আলোচনায় উঠে আসেন কাঞ্চন-শ্রীময়ী।

৯ বছর আগে বিয়ে করেন পিংকি-কাঞ্চন। কিন্তু পিংকি মাত্র ২০ দিন সংসার করেছেন বলে অভিযোগ করেছেন কাঞ্চন। কারণ বিয়ের পর থেকেই বাবার বাড়িতে থাকেন পিংকি। লকডাউনের সময়েও একসঙ্গে ছিলেন না তারা। এই দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে।

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD