সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

অনুদানের ছবিতে সাইমনের নায়িকা মৌ খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

বিনোদন ডেস্ক : দুই বছর আগে ২০১৭ সালে সরকারি অনুদান ‘দায়মুক্তি’ শিরোনামের একটি ছবি। নানা কারণে ছবিটি নির্মাণে যেতে পারেননি পরিচালক। ইতোমধ্যে ২০১৯-২০২০ অর্থবছরে অনুদান প্রাপ্ত ছবির ঘোষণাও করেছে তথ্যমন্ত্রণালয়। ২০১৭ সালের দায়মুক্তি ছবিটি এবার নির্মাণ শুরু করতে চাচ্ছেন পরিচালক। ঈদুল আজহার পর শুটিং ফ্লোরে গড়াবে ছবিটি। এমন তথ্যই জানালেন পরিচালকের দায়িত্বে থাকা কমল সরকার।

এই ছবিটির মাধ্যমে প্রথমবারের মত জুটি বাঁধতে চলেছেন সাইমন সাদিক ও মৌ খান। ইতোমধ্যে মৌ খানকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়েছে। সাইমনের সঙ্গেও চূড়ান্ত কথা হয়েছে। আগামী দু’একদিনের মধ্যে আনুষ্ঠানিক চূক্তিও করা হবে।

জানা গেছে, ছবিটির এসোসিয়েট ডিরেক্টর হিসেবে থাকবেন পরিচালক বদিউল আলম খোকন। রাইসা ফিল্ম প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত হবে ছবিটি। মূলত বৃদ্ধাশ্রমের গল্পই এর প্রধান উপজীব্য।

পরিচালক কমল সরকার বলেন, ‘দায়মুক্তি’ ২০১৭ সালের জন্য সরকারি অনুদান পেয়েছে কিন্তু নানা কারণে নির্মাণে যেতে পারিনি। এবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সিনেমাটি শেষ করে জমা দিতে হবে। সে অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে। আসছে ঈদের পর শুটিং শুরু হবে সিনেমাটির। এছাড়া আমার সিনেমাটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

ছবিটিতে অভিনয়ের বিষয়ে মৌখিক সায়মন সাদিকের সঙ্গে কথা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাইমন। আর মৌ খান বলেন, সরকারী অনুদানের ছবি এটি। বদিউল আলম খোকন ভাইয়া এটির দায়িত্বে আছেন। তাই চোখ বন্ধ করেই এতে অভিনয় করা যেতে পারে। কারণ তিনি সফল নির্মাতা। এছাড়াও ছবিটির গল্পটিও বেশ স্পর্শকাতর। এই ছবিটির মাধ্যমেই সাইমন ভাইয়ের সঙ্গে প্রথম অভিনয় করতে যাচ্ছি। সবাই দোয়া করবেন।’

গেলো ৮ জুলাই সিনেমাটির জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন মৌ খান। সাইমন-মৌ ছাড়া এতে আরও অভিনয় করবেন সৈয়দ হাসান ইমাম, দিলারা জামানসহ অনেকেই।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD