শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব হারাল শ্রীলঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছিল শ্রীলঙ্কা। তবে আসরটি শ্রীলঙ্কা থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার আহমেদাবাদে আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৪ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হবে। আসরটি শেষ হবে ১৫ ফেব্রুয়ারি। রাজনৈতিক হস্তক্ষেপের দায়ে আইসিসি লঙ্কান বোর্ডের সদস্য পদ স্থগিত করেছে। হস্তক্ষেপ মুক্ত করে লঙ্কান বোর্ডকে স্বাধীনভাবে কাজ করার জন্য সময় বেধে দিয়েছিল আইসিসি।

এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাতে ক্রিকবাজ জানিয়েছে, বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে যে, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে দেশটিতে নিয়ম অনুযায়ী ক্রিকেট চলবে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সঙ্গে দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগের সূচি সাংঘর্ষিক। আগামী ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দক্ষিণ আফ্রিকা লিগ টি-২০। তবে দুই ইভেন্ট একসঙ্গে চালনা করতে অসুবিধা হবে না বলে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD