শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অন্তঃসত্ত্বাদের এসএমএস ছাড়াই টিকা দেওয়ার নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
The doctor gave vaccination needle .

অন্তঃসত্ত্বা ও দুগ্ধদানকারী মায়েদের এসএমএস ছাড়াই করোনাভাইরাসের টিকা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া এসএমএস পাওয়ার ক্ষেত্রে বয়স্ক জনগোষ্ঠী এবং ১৮ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডিরেক্টর এবং কোভিড ১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্ক ফোর্স কমিটির সদস্য ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা বলা হয়।

নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিবন্ধিত বয়োজ্যেষ্ঠ নাগরিক ও ১৮ বছর ঊর্ধ্ব শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এসএমএস প্রদান করে দ্রুত কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করতে হবে।

এছাড়া, নিবন্ধিত অন্তঃসত্ত্বা নারী ও দুগ্ধদানকারী মায়েদের এসএমএস ছাড়াই কেন্দ্রে আসামাত্র রেজিস্ট্রেশনকৃত নির্ধারিত কেন্দ্র থেকে ভ্যাকসিন প্রদান করতে হবে। অন্তঃসত্ত্বা নারীদের ভ্যাকসিন গ্রহণের আগে অবশ্যই (গর্ভ ধারণের প্রমাণ স্বরূপ) এএনসি কার্ড/ বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র প্রদর্শন করতে হবে এবং তাদের জন্য নির্ধারিত সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD