শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

‘অন্ধ জলে’ জাহ্নবী, দেড় কোটি টাকার পোশাকে বুঁদ নেটিজেনরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

কোমর সমান নীল জলে দাঁড়িয়ে জাহ্নবী কাপুর। কৃত্রিম আলোয় চিকচিক করছে নীল জল। জাহ্নবীর মাথার চুলগুলো এলোমেলোভাবে ছেড়ে দেওয়া। কাজলমাখা চোখে স্মোকি আই শ্যাডো। উঁচিয়ে রাখা বাঁ হাতের শাহাদাৎ আঙুলে শোভা পাচ্ছে হীরার আংটি। তার পরনে অ্যাকুয়া ক্রিস্টাল
ড্রপড ড্রেস। ইনস্টাগ্রামে পোস্ট করা কয়েকটি ছবিতে এমন আবেদনময়ী লুকে ফ্রেমবন্দি হয়েছেন জাহ্নবী কাপুর।

কয়েক দিন আগে ছবিগুলো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন জাহ্নবী কাপুর। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ডার্ক ওয়াটার।’ বাংলা তরজমায় ‘অন্ধকার জল বা অন্ধ জল।’ জাহ্নবী কাপুরকে এমন লুকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। অনেকে তাকে ‘আগুন’ বলেও মন্তব্য
করেছেন। কেউ কেউ লিখেছেন, ‘কেবল তোমার জন্যই সাগরে আগুন লাগতে পারে।’

সবকিছু ছাপিয়ে জাহ্নবী কাপুরের পোশাকটি নজর কেড়েছে তার ভক্ত-অনুসারীদের। ব্যয়বহুল পোশাকটির মূল্য জানলে অনেকের চোখ কপালে উঠতে পারে। দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, পোশাকটি প্রস্তুত করেছে ফ্যাশন ব্র্যান্ড ড্যানিয়েল মোরান। ব্র্যান্ডটির ওয়েব সাইট ভিজিট করে দেখা যায়, পোশাকটির মূল্য ১ লাখ ৩০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫৫ লাখ টাকার বেশি।

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও বনি কাপুর দম্পতির কন্যা জাহ্নবী কাপুর। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’, ‘মিলি’ সিনেমায় অভিনয় করেছেন। ‘দেবারা’ সিনেমার মাধ্যমে দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার।

জাহ্নবী কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাওয়াল’। গত ২১ জুলাই মুক্তি পায় এটি। বর্তমানে জাহ্নবীর হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘দেবারা’, ‘উলাজ’।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD