শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

অপু বিশ্বাসের মা আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

মা হারালেন অভিনেত্রী অপু বিশ্বাস। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই অভিনেত্রীর মা শেফালি বিশ্বাস।

কয়েকদিন আগে স্ট্রোক করার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল শেফালি বিশ্বাসকে। পরে পরীক্ষা করে দেখা যায় তার ফুসফুসে পানি জমেছে। এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা যান।

শেষকৃত্যের জন্য শেফালি বিশ্বাসের মরদেহ বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।

তিন বোন এক ভাইয়ের মধ্যে অপু বিশ্বাস সবার ছোট। শাকিব খানের সাথে অপুর বিয়ে বিচ্ছেদের পর মেয়ের বাড়িতেই থাকতেন শেফালি বিশ্বাস।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD