শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

অপু-বুবলীর পাল্টাপাল্টি আক্রমণ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

বেশ কয়েক বছর ধরেই শাকিব খানকে কেন্দ্র করে ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব চলছে। মাঝে সেটি স্থিতিশীল থাকলেও সম্প্রতি ফের মাথাচাড়া দিয়ে উঠেছে।

সম্প্রতি জন্মদিন উপলক্ষে শাকিব ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন, এমনটাই জানান বুবলী। এই উপহার দেওয়ার খবরকে কেন্দ্র করে তাকে খোঁচা দেন অপু বিশ্বাস।

বুবলীকে নিয়ে প্রকাশিত একটি নিউজের লিংক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঢালিউড কুইন এত্তগুলো হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘কি যে মজা।’

অপুর সেই খোঁচার জবাবও দিয়েছেন বুবলী। তিনি লিখেছেন, একজন হঠাৎ করেই বলে উঠল, ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রেখেছে, এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায়, তার শয়নে-স্বপনে শুধুই আপনি। হা হা হা।’

বুবলীর সেই স্ট্যাটাসের পর আবারও মুখ খোলেন অপু বিশ্বাস। তিনি বুবলীকে ইঙ্গিত করে বলেন, ‘শিক্ষিত মানুষের ওয়ালে কল পাড়ের বুলি…বেটি বেটি বেটি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD