শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

অপূর্ব-তিশার ‘প্রেমছবি’ এবার হিন্দিতে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

প্রকাশ হলো অপূর্ব-তিশা অভিনীত বাংলা টেলিছবি ‘প্রেমছবি’। ২ জানুয়ারি যুক্তরাজ্যভিত্তিক জাফরীন স্টুডিও নামের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হয়।

হিন্দি ভাষায় ডাবিং করা এই টেলিছবির ক্যাপশনে অবশ্য লেখা ‘সিনেমা’ হিসেবে। তবে ক্যাপশনে যাই হোক, কাজটি দেখলে মুগ্ধ হবেন যে কেউ।

বিশেষ করে অভিনয়শিল্পীদের বাংলা মুখের সঙ্গে মিলিয়ে এমন সচেতন হিন্দি ডাবিং, সত্যিই প্রশংসার দাবি রাখে। বাংলাদেশের নাটক বাজারে এমন ঘটনা এবারই প্রথম ঘটল।

যুক্তরাজ্য প্রবাসী জাফরীন সাদিয়ার চিত্রনাট্যে ‘প্রেমছবি’ টেলিছবিটি ৬ বছর (২০১৮) আগে নির্মাণ করেছেন রুবেল হাসান। মূলত সেই কাজটিই নতুন করে হিন্দি ভাষায় প্রকাশ হলো লন্ডন থেকে।

জাফরীন সাদিয়া জানান, টেলিছবিটি হিন্দিতে প্রকাশের পর ভালোই সাড়া পাচ্ছেন। মনে করেন, তবে এটিকে আরও ছড়িয়ে দিতে আরেকটু সময় লাগবে। ‘প্রেমছবি’র মূল ডাবিং হয়েছে ভারত ও লন্ডনের দুটি পেশাদার স্টুডিওতে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD