শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অবশেষে উদ্ধার হলো ফেরি আমানত শাহ্

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে ডুবে যাওয়া ফেরি রো রো আমানত শাহকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি আমানত শাহকে পদ্মা নদী থেকে তোলা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র প্রধান সমন্বয়ক ও যুগ্ম পরিচালক ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার (৮ নভেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএ ও বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ যৌথভাবে পাটুরিয়ার পদ্মা নদীতে একাংশ ডুবে থাকা ফেরি আমানত শাহকে তুলতে সক্ষম হয়েছে। এখন ফেরির ভেতরের অংশের বিভিন্ন স্থানে পানি অপসারণের কাজ চলছে।

উল্লেখ্য, গত (২৭ অক্টোবর) পাটুরিয়া ৫ নম্বর পন্টুনের প্রথম পকেটে ১৪টি পণ্যবোঝাই যানবাহন নিয়ে ডুবে যায় রো রো ফেরি আমানত শাহ। ডুবে যাওয়ার পরপর বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ডুবন্ত যানবাহন উদ্ধারে অভিযানে নামে। উদ্ধার অভিযানের চতুর্থ দিনে জাহাজ রুস্তমও এ অভিযানে যুক্ত হয়। তবে সব যানবাহন উদ্ধারে সক্ষম হলেও ফেরি উদ্ধারের সক্ষমতা ছিল না জাহাজ হামজা-রুস্তমের। এ কারণে ফেরি উদ্ধারের জন্য বেসরকারি একটি সংস্থার সঙ্গে চুক্তি করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD