শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অবশেষে করোনা ধরেই ফেলল জিদানকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হতে পারেন সন্দেহে চলতি মাসের শুরুতে আইসোলেশনে ছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

পরে করোনা পরীক্ষায় নেগেটিভ হয়ে মাঠে ডাগআউটে ফেরেন তিনি। যদিও তার উপস্থিতিতেই আলকোয়ানের মতো অচেনা ক্লাবের কাছে হেরে যায় রিয়াল। বিদায় জানাতে হয়ে কোপা ডেল রে কাপ থেকে।

এই ম্যাচের পর জিদানের কোচিং ক্যারিয়ার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে আরও একটি দুঃসংবাদ শুনতে হলো জিদানকে।

অবশেষে করোনাভাইরাস ধরেই ফেলল তাকে।

শুক্রবার রিয়াল মাদ্রিদ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, কোচ জিনেদিনে জিদান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলেছে, রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব ঘোষণা করছে যে, আমাদের কোচ জিনেদিন জিদান কোভিড-১৯ পজিটিভ।’

আলাভেসের উদ্দেশ্যে শনিবার লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাওয়ার আগে এক প্রেস কনফারেন্সে অংশ নেওয়ার কথা ছিল জিদানের। ওই কনফারেন্সের মাত্র এক ঘণ্টা আগে রিপোর্ট এলো- জিদান কোভিড-১৯ পজিটিভ।

রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আলাভেসের বিপক্ষে ম্যাচে জিদানের পরিবর্তে দায়িত্ব পালন করবেন সহকারী ডেভিড ভেট্টোনি। জিদান যতদিন নেগেটিভ না হন; ভেট্টোনিই এ দায়িত্ব পালন করে যাবেন। আলাভেসের পর ৩০ জানুয়ারি রিয়ালের ম্যাচ লেভান্তের বিপক্ষে এবং ৬ ফেব্রুয়ারি হুয়েস্কার বিপক্ষে ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের।

তথ্যসূত্র: গোল ডট কম

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD