বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অবাধে মাছ শিকার করছে প্রতিবেশী দেশের মৎস্যজীবীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

১৪ অক্টোবর থেকে ০৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মাছ ধরা থেকে বিরত রয়েছে জেলেরা।

অন্যদিকে অবরোধের সময় দেশি জেলেদের ফিশিং ট্রলারগুলো বঙ্গোপসাগরে না থাকলেও অবাধে মাছ শিকার করছে প্রতিবেশী দেশের মৎস্যজীবীরা। ফলে অবরোধ শেষে পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ার শঙ্কায় উপকূলীয় এলাকার মাছ শিকারিদের।

প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমার শেষের দিকে গভীর সমুদ্র থেকে পটুয়াখালী ও বরগুনা জেলার উপকূলীয় অঞ্চলের নদীর মোহনায় এসে ডিম ছাড়ে মা ইলিশ। তাই ২০০৬ সাল থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিন অবরোধ দিয়ে আসছে সরকার। এ সময় সকল ধরনের মাছ শিকার, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। তবে এ অবরোধের সময় বাংলাদেশের জলসীমানায় ঢুকে মাছ শিকার করে নিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশের জেলেরা।

জেলেরা জানান, প্রতি বছর এই অবরোধের ফলে আমরা লাভবান হই। তবে প্রতিবেশী দেশ মায়ানমার এবং ভারত আমাদের জল সীমানায় ডুকে মাছ শিকার করে নিয়ে যাচ্ছে। ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

বাংলাদেশের জলসীমায় অন্যদেশের জেলেদের মাছ ধরা বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার দাবি জানান জেলে নেতারা। তবে নৌযানের অভাবে গভীর সমুদ্রে যেতে পারেন না বলে অভিযোগ করেন কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ মাহমুদুল হোসেন মোল্লা।

তিনি জানান, আমাদের প্রতিবেশী দেশের জেলেরা এই অবরোধটা মানছে না। আবার গভীর সমুদ্রে যাওয়ার মত পর্যাপ্ত জলযানও আমাদের নেই। আমাদের যতটুকু আছে আমরা সেটা দিয়ে চেষ্টা চালাচ্ছি।

জেলেদের দাবি অনুযায়ী ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেছেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ।

তিনি বলেন, আমরা ইতিমধ্যে উপজেলা কর্তৃপক্ষের কাছে উপপাদ্য জমা দিয়েছি। খুব শীঘ্রই তারা চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করবেন।
দেশের জলসীমানা শতভাগ সুরক্ষায় কার্যকরী পদক্ষেপ নিবে সরকার, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD