মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘ইসরায়েলের চাপে অস্ত্র ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না’ পশুবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা, চালু হচ্ছে হটলাইন ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার ‘আন্দোলনকারীদের হত্যার পর হাসিনার কান্নার নাটক ইতিহাসের কলঙ্কিত অধ্যায়’ সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া, যা বললেন নাসীরুদ্দীন পাটোয়ারী ক্ষমতায় এসেই ৭ শতাধিক মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে : প্রধানমন্ত্রী যেকোনো আগ্রাসনের জবাবে ‘উচিত শিক্ষা’ দিতে প্রস্তুত ইরান উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান মারা গেছেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান মারা গেছেন

দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, নাট্যকার ও মঞ্চনির্দেশক আতাউর রহমান মারা গেছেন।

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান।

তিনি বলেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মঞ্চসারথি আতাউর রহমান না ফেরার দেশে চলে গেলেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।

এর আগে গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ সুবিধা ওই মুহূর্তে না পাওয়ায় পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

ভর্তির পরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ওইদিনই শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

কিন্তু আবার অবস্থার অবনতি হলে রোববার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত তিনি। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD